বানভাসিরা ঘর ছাড়া হয়ে অস্থায়ী ভাবে জেলার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আশ্রয় নিয়েছেন। বহু মানুষ গৌড় মহাবিদ্যালয়ে ও মঙ্গরবাড়ি রেল গেটের কাছে ক্যাম্প করে আছে। শনিবার এই দুই জায়গাতেই দুটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়। একটি করা হয় হোমিওপ্যাথিক সংস্থার পক্ষ থেকে। আরেকটি করেন কলকাতা থেকে আসা জুনিয়ার ডাক্তারদের একটি টিম। এদিন তারা বানভাসি মানুষদের চিকিৎসা করে তাদের হাতে ওষুধ তুলে দেন।
মালদা